সর্বশেষ সংবাদ সোনারগাঁ

রোস্তম আলী প্রধান ও আছিরুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  প্রতিবারের ন্যায় এবারও মরহুম রোস্তম আলী প্রধান ও মরহুমা আছিরুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে দুঃস্থ্য ও গরীবদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৭ জানুয়ারী বিকালে নাল-আলাবদী গ্রামের ডাক্তার হামিদ প্রধানের বাড়িতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণকালে মরহুম রোস্তম আলী প্রধান ও মরহুমা আছিরুন নেছার মেজো সন্তান, প্যানেল চেয়ারম্যান জনাব আবদুছ ছামাদ প্রধান বলেন, আমার প্রিয় ৯ নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্যই আমাদের জন্ম। আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেদেরকে ধন্য মনে হয়। আমাদের এই সহায়তা সারাজীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার মরহুম পিতা-মাতার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা উনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। এসময় সোনারগাঁও থানার এ.এস.আই আজাদ এই ওর্য়াড থেকে মাদক মুক্ত করার ঘোষনা দেন।

আরও বক্তব্য রাখেন- এস.আই হাবিব,  কামরুল হাসান প্রধান,  দীন ইসলাম প্রধান,  রবি প্রধানসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা কৃষকলীগের সংগ্রামী সভাপতি জনাব ডাঃ আঃ হামিদ প্রধান,  ডিএসবি’র এস.আই মামুন প্রধান,  যুবলীগ নেতা রোমান প্রধান, রবি প্রধান, দীন ইসলাম প্রধান,  সোহেল প্রধান,  রাজীব প্রধান,  মজনু ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা কামরুল হাসান প্রধান ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =