প্রধান খবর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামীকাল টুঙ্গিপাড়া নিজ বাসভবনে রাত যাপন করবেন প্রধানমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ইন্ফু ডেস্ক রিপোর্ট ) : আগামীকাল বৃস্পতিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । টুঙ্গিপাড়া নিজ বাড়িতেই অবস্থান নিয়ে রাত যাপন করে পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে এক ফ্যাক্স বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে রওনা হবেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়ক পথে মানিকদহ হাউজিংয়ে উদ্দেশে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।

এরপর বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। ওই দিন তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত যাপন করবেন। পরদিন শুক্রবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   9   =