নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগের মূল র‌্যালীর শোভা বর্ধন করে যে মিছিল গুলো

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ছাত্রলীগের উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালীতে জেলা, উপজেলা, মহানগর ও ওয়ার্ড গুলো থেকে যে সব মিছিল বের হয়ে মূল র‌্যালীটির শোভা বাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে, নাসিকের ১৮ নং ওয়ার্ড, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহামুদের নেতৃত্বে মিছিল ও ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহাম্মেদ হাসিবের মিছিলটি।

নাসিক ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালীতে ও অয়ন ওসমানের র্নিদেশে নাসিকের ১৮ নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগদান করে ছাত্রলীগ নেতা আরমান, সীমান্ত, শাকিল ও বাপ্পীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। ১৮ নং ওয়ার্ডএর সমাজ সেবক ও সংগঠক বিটুর সমর্থিত ছাত্রলীগ নেতাদের মিছিলটি শীতলক্ষ্যা এলাকার বাপ্পী চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে জেলা ও শহর ছাত্রলীগের মূল মিছিলে যোগ দান করে।

সোনারগাঁ উপজেলা  ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালীতে মিছিল যোগদান করেছে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ। ৪ জানুয়ারী বুধবার সকালে জেলা ছাত্রলীগের র‌্যালীতে  সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহামুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহন করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, বিল্লাল হোসেন, আল আমিন, তাইজুল, নোয়াব, সজিব, সেলিম, সিয়াম, সুমন, সোহেল, রনি, প্রোকেল, রাসেল তপু প্রমুখ। র‌্যালী শেষ কেক কাটা অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহামুদকে কেক খাইয়ে দেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি সহ শীর্ষ নেতারা।

ফতুল্লা থানা বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালীতে মিছিল যোগদান করেছে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহাম্মেদ হাসিব।  বুধবার সকালে জেলা ছাত্রলীগের র‌্যালীতে  হাসিবের নেতৃত্বে জাতীয় পতাকার আদলে লাল-সবুজে নিজেদের সজ্জিত করে একটি বিশাল মিছিল যোগ দেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   6   =