নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ নং ওয়ার্ডে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে ব্যাপক আয়োজনে পালন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী । বুধবার রাতে দেওভোগ এলাকার চারুকলা মাঠ সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে উৎসব ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীটি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাফায়েত আলম সানি, সহ-সভাপতি সাজ্জাত হোসেন সাহেদ, মোঃ আরিফ হোসেন, সারোয়ার হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রায়হান, সাংগঠনিক সাধারণ সম্পাদক আতাউর রহমান নান্নু, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র লীগের যুগ্ন আহবায়ক হাসনাত রহমান বিন্দু, আজমির হোসেন ইসমাইল, আরিফুল হক ফাহিম, দুলাল, জনি, রিংকু, রানা, আচল, তন্ময় ও ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের ইফতি, তুরাগ, মীম, চমক, স্বাধীন, কাউসারসহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   2   =