সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :   নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক মাসুদ শায়ান , যুগ্ম আহবায়ক ইউসুফ আলী ও সদস্য সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী।

উপজেলা পরিষদ সংলগ্ন সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ক্লাবের সভাপতি বাবুল মোশাররফের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক অসিত কুমার দাস। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ শায়ান , হাসান মাহমুদ রিপন, ইউসুফ আলী, আল আমিন তুষার, রবিউল হুসাইন, আবু বকর সিদ্দিক, মাহবুবুল ইসলাম সুমন, মোক্তার হোসেন মোল্লা, শাহাদাত হোসেন রতন, আনিসুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম শুভ, মাসুম মাহমুদ, হীরালাল বাদশা প্রমূখ।

সদস্যরা সাধারণ সভায় তাদের বিভিন্ন মতামত উত্থাপন করেন। আলোচনা শেষে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ায় ক্লাবের সদস্য মাসুদ শায়ানকে আহবায়ক , ইউসুফ আলীকে যুগ্ম আহবায়ক ও ক্লাবের আজীবন সদস্য সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরীকে সদস্য করে  তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি আগামী ২ মাসের মধ্যে একটি নতুন কমিটি গঠন করবেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   4   =