সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

হাতপাখার গণজোয়ারে নাসিক নির্বাচনে ভোটের হিসেব পাল্টে যাবে

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি ) : বুধবার ০৭ ডিসেম্বর পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ সিদ্ধিরগঞ্জ থানার আদমজী সোনামিয়া মার্কেট, সুমিলপাড়া, আইল পাড়া, এস.ও, বার্মা ইস্টার্ন, আদমজী বিহারি ক্যাম্প, কদমতলী, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ও সিদ্ধিরগঞ্জ বাজারে গণসংযোগ করেন। সকাল থেকে নেতা-কর্মীরা হাত পাখার প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মাসুম বিল্লাহকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করেন এবং হাতপাখার স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন গণসংযোগের সময় নগরবাসী ও সর্বস্তরের জনগণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হাত পাখা নিয়ে উপস্থিত হন। এ সময় নগরবাসী আক্ষেপ প্রকাশ করে বলেন ২২শে ডিসেম্বর সুষ্ঠু ভোট হলে হাত পাখার গণজোয়ারে ভোটের হিসাব পাল্টে যেতে পারে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   3   =