বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঘুড়ি প্রতীক নিয়ে মাঠে নামলেন আফজাল হোসেন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটযুদ্ধে এবার ঘুড়ি প্রতীক নিয়ে মাঠে নামলেন জাপা নেতা আফজাল হোসেন। এ কর্পোরেশনের ১ম নির্বাচনে সিলিং ফ্যান প্রতীকে ছয় হাজারেরও অধিক ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী সাত্তারের সাথে অর্ধেকেরও বেশী ভোটের ব্যবধানে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়লাভ করেছিলেন তিনি।

বিগত ৫ বছরে এলাকায় অসংখ্য আরসিসি ড্রেনেজ ব্যবস্থাসহ প্রশস্ত রাস্তা, মনোরম সৌন্দর্য্যরে টাইলস বিছানো ফুটপাত, দিনের আলোর মত লাইটিং ব্যবস্থা, সড়ক দূর্ঘটনা রোধে রোড ডিভাইডার নির্মাণ, ওয়ার্ডের কাঁচাবাজার পূণ:নির্মাণ, স্কুল, মাদ্রাসা সামাজিক উন্নয়ন, সম্পূর্ণ বিনামূল্যে জন্ম, মৃত্যু, ওয়ারিশান, নাগরিকত্ব সনদ ও চাকুরীর প্রত্যয়ন পত্র ইত্যাদী নাগরিক সেবা দিয়ে তিনি এবারও বেশ জনপ্রিয় প্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের মনে জনগনের নির্বরযোগ্য বন্ধু হিসেবে জায়গা করে নিয়েছেন।

তাছাড়া সরকারি বেসরকারী ও নিজস্ব তহবিলে তিনি গরীব-দুঃখী জনতার মাঝে বিভিন্ন সময় আর্থিক সাহায্য, শিক্ষা সহযোগীতা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঈদ উপকরণ ও ধর্মীয় উন্নয়ন সেবা দিয়ে সমাজের সর্ব শ্রেণীর মানুষের কাছে তার রাজনৈতিক গুরু প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের মতই অনেকাংশে জনপ্রিয়জন হয়ে উঠেছেন। যে কারনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে এবারও আফজাল হোসেনের নতুন প্রতীক ঘুড়ির জয় সুনিশ্চিত বলে করছেন ২৪ নং ওয়ার্ডের স্থানীয় ভোটার সাধারণ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   3   =