রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পূর্ব শত্রুতার জেরে রূপগঞ্জে বাড়ি-ঘরে হামলা ॥ নারীসহ আহত ৪

হামলা
Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৪জন  রক্তাত্ব যখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায়।

হামলার শিকার মোঃ আলমগীর জানান, রবিবার দুপুরে অতর্কিতভাবে প্রতিপক্ষ নোয়াপাড়া এলাকার মৃত সমন আলীর ছেলে মোস্তফা (৪৫) হান্নান (৩৫) শওকত (৩৩) পাখি (৩১) বাতেন (৪৩)  মৃত হাছেন আলীর ছেলে শাহিন(৩৩) শাহ আলম (৩৫) বছরউদ্দিনের ছেলে আমির আলী(৬৫) ও তার ছেলে  মুসলিম(৪৫) খুশু(৪৪)সহ সমন আলীর মেয়ে ময়না(৪৩) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হওয়া আলমগীরের মাথায় আঘাত করে। এ সময় তার পিতা  মোঃ ফেলু মিয়া, মা  শাবাতুন নেছা, বোন  জবনুর  বাধা দিতে গেলে তাদেরও  লাঠিসোটা দিয়ে বেধড়তক পেটাতে থাকে।  এ ঘটনায় নারীসহ ৪জন রক্তাক্ত যখম হলে প্রতিবেশিদের সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবী করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন , এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   6   =