নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী নাজমুল আলম সজলের মনোনয়ন পত্র সংগ্রহ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের আসন্ন নির্বাচনে নাসিক ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নাজমুল আলম সজল। বুধবার ২৩ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। নাজমুল আলম সজল বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি, সেচ্ছা সেবক লীগের সভাপতিসহ নারায়ণগঞ্জের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছেন। এছাড়াও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে তিনি এক ধাপ এগিয়ে, প্রতিষ্ঠিত একজন ব্যাবসায়ী ও প্রিয় ব্যক্তিত্ব মানুষ হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকালে তার সাথে উপস্থিত ছিলেন, মহনগর আ:লগের কৃষি বিষয়ক সম্পাদক ও সৃষ্টি ফ্যাশন হাউজ লি: এর পরিচালক কবির হোসনে, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানিসহ  উক্ত নির্বাচনী এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।

কাউন্সিলার পদপ্রার্থী নাজমুল আলম সজল তার নির্বাচনী এলাকা ১৬ নং ওয়ার্ডে ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন । মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ণ কাজ সহ এলাকার রাস্তা ঘাট ও সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সাহায্য সহযোগীতায় তার বিশেষ অবদান রয়েছে। নাজমুল আলম সজল দেশের একটি  রাজনৈতিক দলের অন্যতম সদস্য হলেও এলাকার উন্নয়ণের স্বার্থে তিনি সবসময় নিরেপেক্ষতা অবলম্বন করার কারণে এবং সেইসাথে সমাজের প্রতিটি কাজ কর্মে বিশেষ অবদান রাখাতে তিনি এলাকারবাসীর কাছে একজন জনপ্রিয় ব্যাক্তি ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে ইসির ঘোষনাকৃত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্র্যত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   2   =