রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দাউদপুর আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের  মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় দাউদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিনের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  সৈয়দা ফেরদৌসী আলম নীলা, দাউদপুর ইউনিয়নের দেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, তোফাজ্জল হোসেন মোল্লা, মারফত আলী, খাইরুল আলম নয়ন, ছাত্রদল নেতা রিফাত হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   4   =