বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হকের মতবিনিময় সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তথা বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর সোমবার বিকাল ৪টায় সোনাচড়া এলাকায় পাঁচতারা সুপার মার্কেটের সম্মূখে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন আনু বলেন, আমি আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি জানিনা কিন্তু একজন প্রতিনিধি হিসেবে যতটুকু সেবা দেয়া প্রয়োজন তদ্রুপ চেষ্ঠা করেছি মাত্র। আর কাউন্সিলর হিসেবে আমার বড় ভাই মোজাম্মেল হক আমাকে সব সময় দিক নির্দেশনা দিতেন। আর ২০১৬ইং সালের নাসিক ২৬নং ওয়াডের্র নির্বাচনে এবার আমার পরিবর্তে আমার বড় ভাই মোজাম্মেল হক প্রার্থী হিসেবে ইচ্ছা পোশন করেছে। আমি মনে করি আমার চেয়ে আমার বড় ভাই অনেক যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি। তার অভিজ্ঞতা অনেকাংশে আমার থেকে বেশি এটা স্বীকার না করার কোন উপায় নেই। আর সবচেয়ে বড় কথা হলো আমার ভাই মোজাম্মেল হক আমাকে লালন-পালন করে  বড় করেছে। আপনারা সবাই যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে দল-মত নির্বিশেষে আমার ভাইকে এবারের নির্বাচনে জয়ী করবেন।

সভায় স্থানীয় সমাজসেবক কেরামত আলীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রসেনা সংগঠনের সভাপতি রাহাদ হাসান রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা শ্রমিকলীগের সহ সভাপতি আহাম্মদ আলী, বন্দর থানা বিআইডিসির সাধারন সম্পাদক মোঃ চুন্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই, মোঃ হোসেন। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ আক্কাছ মিয়া, মাজহারুল ইসলাম, আব্দুল হাই, মির্জা কবির, আনোয়ার হোসেন আনু, কবির হোসেন বুলবুল, হাজী নুর মোহাম্মদ, সামসুজ্জামান প্রমুখ। পরিশেষে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হকের নির্বাচনে জয়ী কামনা করে বিশেষ দোয় কামনা ও নেওয়াজ বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   3   =