কৌতুক নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এডঃ আনিসুর রহমান দিপু ব্যার্থ সভাপতি- সাখাওয়াত হোসেন খান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : আইনজীবী সমিতির সাবেক সভাপতি বর্তমান সভাপতি কে ব্যার্থ সভাপতি হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার দুপরে একটি রেষ্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভায় এডঃ সাখাওয়াত হোসেন খান বর্তমান বার সভাপতি এডঃ আনিসুর রহমান দিপুকে ব্যর্থ সভাপতি ও প্রতিশ্রুতি ভংগকারী হিসেবে অভিযুক্ত করেন।

এডঃ সাখাওয়াত বলেন,গত বছর দুই আদালত এক সাথে রাখার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হয়েছেন এডঃদিপু সাহেব।কিন্তুু ওনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।সভাপতি হিসেবে ওনি ব্যার্থ ওনারা কুখ্যাত নুর হোসেনের পক্ষে মামলায় নেমে এডঃচন্দন সরকারসহ সকল আইনজীবীদের সাথে বেঈমানী করেছেন। ওনারা ভাংগতে জানেন, গড়তে জানেন না। ওনারা আদালত কে বিভক্তি করতে চান। আইনজীবীদের কোন উপকারে আসেন না ওনারা।ওনারা চন্দন সরকারের রক্তের সাথে বেঈমানী করে খুনীর সাথে হাত মিলিয়েছেন।৭খুনের মামলা থেকে বিরত রাখতে আমাকে অনেক হুমকি ধমকি দিয়েছে।কিন্তু আমি একজন আইনজীবীর রক্তের সাথে বেঈমানী করিনি, কারো রক্ত চক্ষুকে ভয় পাইনি। কখনো পাবো না।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   1   =