বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কাউন্সিলর প্রার্থী মোঃ নুর হোসেনের গনসংযোগ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) :বন্দরে শাহীমসজিদ নিজ এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নুর হোসেন। শুক্রবার সকাল ১০টায় শাহীমসজিদ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এ গনসংযোগের শুভ সুচনা করেন। বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলন নেতা মোঃ নুর হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন ভোট হচ্ছে আপনাদের পবিত্র আমানত। আর এই আমানত রক্ষা করাও আল্লাহতায়ালার একটি প্রতিদান। আর এই ভোট আপনারা যদি কোন দূর্নীতিবাজ, অসৎ ব্যাক্তিকে দেন তাহলে আমানত খেয়ানত করার কারনে আপনারা অনেক গুনাহগার হবেন। আর দুনিয়াটা হচ্ছে আখেরাতের শষ্য ক্ষেত্র তাই সৎ ও নেককার ব্যাক্তিকে ভোট দিলে আপনারা আখেরাতের ফসল হিসেবে জানাতবাসী হতে পারবেন। এ সময় তার সঙ্গে অংশ নেন ২১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান আরিফ,স্থানীয় সমাজ সেবক সালাউদ্দিন কন্ট্রাক্টর,আক্তার হোসেন,ইমাম হোসেন,সানোয়ার মিয়া,মোঃ বসির,মোঃ জুয়েল,মোঃ সোহেল,মোঃ জাফর মোঃ নিজাম মোঃ রবিন মোঃ গফুর প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   6   =