বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

একরামপুর ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হান্নানের মতবিনিময় সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৪ঠা নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একরামপুর পৌরসভাস্থ আলীফ সুপার মার্কেট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোঃ ইমরান উদ্দিন মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক মোঃ ইদ্রিছ মাতবর, মোঃ জামান মাতবর মোঃ আলী আকবর, মোঃ কুদ্দুছ ভূইয়া, মোঃ আনোয়ার হোসেন দরবেশ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইস্পাহানি বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, খরমুজ ভান্ডারী, সামসুল হক, আলমগীর হোসেন, সানাউল্লাহ সানু, মোঃ জুয়েল, হাজী শফিউদ্দিন, মোঃ শ্যামল, আহসান হাবিব, জাবেদ, মোঃ আরমান, মোঃ বাদশা, মোঃ জনি, মোঃ মেহেদি, মোঃ রফিক, মোঃ হৃদয়, মোঃ উজ্জল, মোঃ রাজিব প্রমুখ।

সভায় নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হান্নান বলেন, বিগত ৫ বৎসরে নাসিক ২৩নং ওয়ার্ডে দশ শতাংশ কাজও হয় নাই। ইস্পাহানি এলাকায় নাসিক উন্নয়নের ব্যাপক অনিয়ম করা হয়েছে। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখ, বিপদে-আপদে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের দোয়া ও ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি ওয়ার্ডের যে কোন সমস্যা আমি আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   5   =