নারায়ণগঞ্জ সদর রাজনীতি র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে শুরু হল আয়কর মেলা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি- এ স্লোগানকে সামনে নিয়ে শুরু হল নারায়ণগঞ্জে আয়কর মেলা। মঙ্গলবার ১লা নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব শীতলক্ষ্যা মিলনায়তনে আয়কর মেলার উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার কাজল, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে এক হয়ে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের আয়কর রির্টান করলে দেশ আরো উন্নতি ও সমৃদ্ধি লাভ করবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   5   =