নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেলাল ও সাজনুর নেতৃত্বে হাজার নেতাকর্মীর মিছিলে সমাবেশ স্থলে যোগদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু ভূইয়ার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুয়েল হোসেন, ফতুল্লা থানা আওয়ামী তৃন লীগের সভাপতি মোকলেছুর রহমান আকাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শনিবার ২৯ অক্টোবর দুপুরে চাষাড়া চত্ত্বর থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশস্থলে উপস্থিত হন।

এ সময় মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল এর নেতৃত্বে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন বিশাল মিছিলে অংশগ্রহন কারী নেতৃবৃন্দরা।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   3   =