নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের জনসভায় ইমনের নেতৃত্বে বিশাল মিছিলে অংশগ্রহন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নগর প্রতিনিধি ) : জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে মহাসমাবেশে যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে হাজারো লোকসমাগমের বিশাল মিছিলটি ২৯ অক্টোবর শনিবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক পরিদক্ষন করে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে এসে উপস্থিত হন।

এসময়, সামনে থেকে মিছিলটির নেতৃত্বে দেন যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন। মিছিলটি রাজপথ কম্পিত হওয়া স্লোগানে ছিল নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =