নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের মহাসমাবেশে চঞ্চল মাহমুদের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : ১১নং ওর্য়াড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদের নেতৃত্বে শামীম ওসমানের  জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে হাজারো লোকসমাগমের বিশাল মিছিলটি ২৯ অক্টোবর শনিবার দুপুর ১ টায় র্সবপ্রথম শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে এসে উপস্থিত হন।

এসময় সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দেন ১১নং ওর্য়াড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ। মিছিলটি স্লোগানে স্লোগনে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। এছাড়াও উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   1   =