জাতীয় নারী সদ্যপ্রাপ্ত

পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সাইফুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ইন্ফু ডেস্ক ) :  দিনাজপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ২৭ অক্টোবর দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন। পার্বতীপুর উপজেলার এই শিশুটি ১৮ অক্টোবর বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশে হলুদক্ষেত থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুর বাবা ২০ অক্টোবর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন। পুলিশ ২৪ অক্টোবর রাতে সাইফুলকে গ্রেপ্তার করে। অপর আসামি এখনও পলাতক।

দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, সাইফুলকে ২৫ অক্টোবর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানির দিন ধার্য করে।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর দুপুরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   3   =