নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন

শামীম ওসমানের জনসভাকে সফল করতে ১৩ নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : আগামী  ২৯ ই অক্টোবর শামীম ওসমানের জনসভাকে সার্থক ও সফল করতে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গলাচিপা রুপার বাড়ী এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ অক্টোবর  বাদ এশা ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে এই প্রস্তুতী সভাটি অনুষ্ঠিত হয়।

মহানগর আ:লীগের সহ-সভাপতি মো: রবিউল হোসেন বলেন, জনগনের আস্থাই শামীম ওসমানের আস্থা। শামীম ওসমান এই দেশের মাটি ও মানুষের নেতা। আপনাদের শক্তিই শামীম ওসমানের শক্তি। তাই শামীম ওসমানের ডাকে এই জনসভাকে সফল করে আমাদের শক্তির প্রমান দিতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়ন চাইলে সকল মোকাবিলায় আমাদের সকলকে শামীম ওসমানের পাশে দাড়াতে হবে।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান বলেন, আমাদেরকে যে করেই হোক আগামী ২৯ ই অক্টোবর শামীম ওসমানের আহ্বানে এই জনসভাকে সফল করার লক্ষে সকলকে ঐকবদ্ধ হয়ে অংশগ্রহন করতে হবে। এই সভাতে আমরা উপস্থিত থেকে দেখিযে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি। শামীম  ওসমানের হাতকে আরও শক্তিশালী করে প্রমান করব কর্মীরা চাইলে সকলের ঐকবদ্ধতায় জনসমুদ্রে রুপান্তরিত হয় যেকোন জনসভা।

এসময় উপস্থিত ছিলেন, শামীম খান, আব্দুর রশিদ, দেলোয়ার, আলতাফ, হুমায়ূন, ইকবাল হোসেন, হায়দার, ইকবাল, রাকিব, প্লাবন, সায়েক শহীদ রেজা ও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   10   =