বন্দর র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কাপড় ব্যবসায়ীর ঘরে অগ্নিকান্ডে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের ঘারমোড়ায় আয়েশা খাতুন নামে এক মহিলা কাপড় ব্যবসায়ীর ঘরে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ২৪ অক্টোবর সন্ধ্যা ৭ায় অগ্নিকান্ডে ঘটনা ঘটে। গ্রামবাসী ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ীর নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে ঘরের মালিক আয়েশা খাতুন দাবি করেন। তবে অগ্নিকান্ডের কারণ কেউ জানাতে পারেনি। এলাকাবাসীর ধারনা বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কাপড় ব্যবসায়ী আয়েশা খাতুন জানান, তিনি সন্ধ্যায় তাগাদার জন্য পাশের বাড়িতে যান নিজ ঘরের তালাবন্ধ করে। পাশের বাড়িতে গিয়ে তিনি কথা বলার ফাঁকে চা-পান করছিলেন। এ সময় শুনতে পার তার ঘরে আগুন লেগেছে। আগুনে তার ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার ঘরে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, বিক্রির জন্য রক্ষিত ৪০ হাজার টাকার কাপড়সহ তার নিজের গহনা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়্ এ বিসয়ে থানায় জিডি করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   3   =