নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহতের ঘটনায় জামাতা গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি হত্যা মামলার প্রধান আসামী জামাতা রলি খান (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার মঙ্গলবার ২৫ অক্টোবর দুপুরে পুলিশ তাকে বন্দর থেকে গ্রেফতার করে। গত ৯ অক্টোবর রাতে মদনগঞ্জ লক্ষারচর এলাকার সাংবাদিক ফিরোজ খানের ছেলে রলি খান পারিবারিক কলহের জের ধরে তার শ্বাশুড়ি ফরিদা বেড়ম (৪৫) কে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শ্বাশুড়ি ফরিদা বেগম ৭দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মারা যান।

এ ঘটনার পর পর পুলিশ ফিরোজ খান ও তার বড় ছেলে রাজুকে গ্রেফতার করে। ফিরোজ খান আদালত থেকে জামীনে বেরিয়ে আসলেও তার বড় ছেলে জেল হাজতে রয়েছে। মঙ্গলবার ২৫ অক্টোবর এ ঘটনার মূল আসামী রলি খান গ্রেফতার হলো। পুলিশ তাকে থানা হাজতে আটক রেখেছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   3   =