নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়ালু, বরাব,চনপাড়া ও পিতলগঞ্জ এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,বড়ালু এলাকার মৃত আঃ বারেকের ছেলে শফি মিয়া, বরাব এলাকার মৃত রহিজউদ্দিনের ছেলে সুরুজ মিয়া, চনপাড়া এলাকার মৃত আহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন ও পিতলগঞ্জ এলাকার ননী গোপাল মাঝির ছেলে শায়ন ওরফে স্মরন মাঝি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মারামারি ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। আর মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছে। রোববার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।




863541 543008Music started playing anytime I opened this web site, so annoying! 577412