সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাবুর মত বিনিময় সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম বাবুর নির্বাচনী মত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় কদমতলী নয়াপাড়া এলাকাবাসীর সাথে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক ও নয়াপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আঃ রশিদ এর সভাপতিত্বেউপস্থিত ছিলেন- সমাজ সেবক শহীদ মুন্সি, শফিক মিঞা, ইলিয়াস অঞ্জনসহ এলাকাবাসি।

এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম বাবু বলেন, আগামী নাসিক নির্বাচনে আমি আপনাদের দোয়া নিয়ে প্রার্থী হতে চাই। এলাকার উন্নয়নের সকলের পাশে থাকতে চাই। ৭ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। মাদক ব্যবসায়ীদের জন্য মা বোনেরা রাস্তা দিয়ে চলাচল করতে পারেনা। এলাকার রাস্তাঘাট উন্নয়ন হয়নি। আমি আপনাদের দোয়ায় যদি কাউন্সিলর হই, সমাজে থেকে মাদক ব্যবসা বন্ধ করা হবে। সন্ত্রাস দুর করা হবে। রাস্তা ঘাট উন্নয়ন করা হবে। পাশাপাশী প্রতিটা মহল্লা ও এলাকায় মুরুব্বিদের নিয়ে পঞ্চায়াত কমিটি করা হবে। যাদের দিয়ে এলাকায় উন্নয়ন ও সমাজ থেকে অপরাধ র্দুকরা হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নিদের্শে ৭নং ওয়ার্ডটাকে সাজাতে চাই। নাসিক ২৭ টি ওয়াডের্র মডেল হবে এ ওয়ার্ড। তাই এলাকা মুরুব্বি ও মা বোনদের কাছে দোয়া কামনা করছি তাদের পবিত্র ভোট দিয়ে আমাকে বিজয় করবেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   10   =