বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে রিপন হত্যা মামলার আসামী হুমায়ন কবির ২ দিনের রিমান্ডে

রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ফুলহর এন্ট্রার প্রাইজ ঠিকাদারী প্রতিষ্টানের র্কমচারি রিপন হত্যা মামলার আসামী হুমায়ন কবির (২৫) কে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ১৭(১০)১৬। এলাকাবাসী জানান, গত ৮ অক্টোবর রাত ৯টায় ধামগড় ইস্পাহানী এলাকায় অবস্থিত রূপায়ন হাউজিং লিমিটেড এর ঠিকাদারী ব্যবসার কাজ শেষে রিপন বাড়ি ফেরার পথে ইস্পাহানী বাজার মসজিদের সামনে পৌছালেই পূর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা সোনাচরা এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে সন্ত্রাসী হুমায়ুনসহ ৩-৪ সন্ত্রাসী ধারালো ছুরি দিয়ে  এলোপাথারি ভাবে কুপিয়ে  রাস্তা ফেলে দেয়।

পরে এলাকাবাসী তাকে রক্তক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করে। ছুরিকাঘাতে আহত হয়ে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে  শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার তদন্তকারি র্কমর্কতা ধামগড় ফাঁড়ীর ইনর্চাজ এসআই মাজহারুল ইসলাম জানান, রিপন হত্যা ঘটনায় খুনি হুমায়ন কবিরকে গত বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে জানানো হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   5   =