নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরের কান্দিপাড়াস্থ এলাকার ব্রক্ষপুত্র নদের সন্নিকটে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। ১৯ অক্টোবর বুধবার রাত সাড়ে ১২ টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আহসান উল্যাহ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পুলিশ নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, লাশটি সম্পূর্ন রিসেন্ট হত্যা। লাশটির পরনে সাদা চেক শার্ট, কালো প্যান্ট ও পায়ে নতুন জুতা পরিহিত ছিল। লাশের গলায় গামছা পেচানো ছিল। গামছা পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের গহ্বরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। সম্ভবত অজ্ঞাত খুনিরা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। তবে লাশটি সুরতহাল ভাল করে পরীক্ষা না করে কিছু বলা যাবে না।

