ধর্ম রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ প্রেসক্লাবের সম্পাদকের মায়ের ইন্তেকাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাবের রূপগঞ্জ প্রতিনিধি মোঃ খলিল সিকদারের মা জোবেদা বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্নানিল্লাহি ওয়া  ইন্না ইলাহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ৮ অক্টোবর শনিবার ভোরে কাঞ্চনের কেন্দুয়া এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর কাঞ্চন স্কুল মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক),বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার ,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান (মনির),বসুন্ধারা গ্রুপের পূর্বাঞ্চল ল্যান্ডের পলিচালক ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, লেখক ও কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =