ধর্ম নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অয়ন ওসমানের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা ইসমাইলের রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসায় ১লক্ষ টাকা প্রদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে নিহত রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ৩টি মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার ৫ই অক্টোবর বাদ আসর উত্তর চাষাঢ়া জামে মসজিদে অয়ন ওসমানের পক্ষে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধায়নে এই বিশেষ দোয়া ও নেওয়াজ বিতরন শেষে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের হাতে এক লক্ষ টাকা প্রদান করেন।

উক্ত দোয়া মাহফিলে ইসমাঈল হোসেন রিয়াদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়াসহ অয়ন ওসমানের এই ছদকায়ে জারিয়ার মত নেক উদ্যোগের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে গলাচিপা এলাকার গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা, বন্দরের হাজী জাদিদ তাকওয়া মাদ্রাসা ও উত্তর চাষাড়া মাদ্রাসায় সদকায়ে জারিয়ার এক লক্ষ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি শামসুল হক ভূইয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগ নেতা কাউছার, সোহানসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরা প্রধাণমন্ত্রীকে সংবর্ধনা দিতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদ মর্মান্তিকভাবে নিহত হন । গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে বরন করতে হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে ফেরার পথে খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পরে নিহত হন রূপগঞ্জ ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   5   =