রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ প্রেস ক্লাবের ২দিন ব্যাপি জমকালো ঈদ পুনর্মিলনী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যপী তারাব পৌরসভার রূপসী এলাকার হাবিব কনভেনশন সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করতে মোচ-ভাত নামে একটি অনুষ্ঠান ও নাটিকার আয়োজন করা হয়। এছাড়াও কবিতা আবৃতি, ছড়া, কৌতুক, ফল উৎসব, যাদু প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকরা অংশ গ্রহন করেন। গত সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার দুপুরে শেষ মুহূর্তে র‌্যফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর অব্দুল আলীম (জনকন্ঠ)। বিশেষ অতিথি ছিলেন,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, পল্লী বিদ্যুতের তারাবা জোনাল অফিসের ডিজিএম শাহজাহান ফকির, সোনারগাও ইউনির্ভাসিটির পরিচালক শামিম মাহবুব, মহসিন ভুইয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম হোসেন( সংবাদ),সহ-সভাপতি মকবুল হোসেন (মাইটিভি),আবুল কালাম শাকিল (এনটিভি), এ হাই মিলন (যুগান্তর), সাধারন সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), সাত্তার আলী সোহেল (রূপকন্ঠ),  জিএম শহিদ (সকালের খবর), আশিকুর রহমান হান্নান (জিটিভি), এসএম শাহাদাত (কালের কন্ঠ), জাহঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন),  জিয়াউর রাশেদ (সমকাল), মঞ্জুরুল কবির বাবু,  গোলাম কাউছার দিলু,সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন,  দুলাল ভুইয়া,রুবেল মাহমুদ , শেখ সুমন আহমেদসহ প্রেস ক্লাবের সকল সদস্য।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   1   =