নারায়ণগঞ্জ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মুক্তিযোদ্ধার জন্য সরকার নির্মিত পাকা বাড়ি উদ্বোধন করলেন এমপি খোকা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জবার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ আসনের এম.পি লিয়াকত হোসেন খোকা রোববার বিকাল ৪ টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমানের জন্য সরকারের ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন। পরে সাংসদ খোকা মুক্তিযোদ্ধা অহিদুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের মিষ্টি মুখ করান এবং সবাইকে সাথে নিয়ে ভবনে প্রবেশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনী, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা হাজী ইসহাক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   3   =