নারায়ণগঞ্জ প্রধান খবর ফতুল্লা বিনোদন রাজনীতি র্অথনীতি সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টাকার অভাবে সিনেমা বানাতে পারছেন না সাংসদ কবরী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বহুদিন আগেই সিনেমা পরিচালনায় নাম লিখিয়েছেন বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ও রাজনীতিবিদ কবরী। এর আগে “আয়না” নামে একটি ছবি নির্মাণ করেন। ছবিটি বেশ আলোচিতও হয়েছিল। আরেকটি ছবি নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু টাকার অভাবে সিনেমার শুটিংই শুরু করতে পারেননি তিনি। গত বছর কবরী ‘এই তুমি সেই তুমি’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু লগ্নিকারীর অভাবে ছবিটির কাজ শুরুই করতে পারছেন না এই পরিচালক। তিনি জানিয়েছেন অনেক প্রযোজকের সঙ্গেই কথা বলেছেন তিনি। সবাই প্রথমে উৎসাহ দেখালেও পরে আর অর্থ লগ্নি করেন না। কবরী আরও জানিয়েছেন সিনেমাটি নির্মাণ করতে তাঁর প্রায় দেড়-কোটি টাকার মতো লাগবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   7   =