নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তুখরছাত্র নেতা সাফায়েত আলম সানীর শুভ বিবাহত্তর বৌ-ভাত অনুষ্ঠান।
২৬ সেপ্টেম্বর সোমবার বাদ এশায় নারায়ণগঞ্জের প্রয়াত প্রবীন রাজনীতিবিদ সাবেক কমিশনার শেখ নিজাম আলমের তৃতীয় পুত্র শেখ সাইফুল আলম টুটুলে সাথে নতুন খাঁনপুর এলাকার বাসিন্দা আমির হোসেনের প্রথম কন্যা ফারহানা আক্তার নিদ্রার ও কনিষ্ট পুত্র সাফায়েত আলম সানীর সাথে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী চেয়ারম্যানের চতুর্থ কন্যা সাদিয়া আরফিন এর বিবাহত্তর বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান তার সহধর্মনী সালমা ওসমান লিপি, পুত্র অয়ন ওসমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সহ জাতীয় ও নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের কয়েক শত নেতা কর্মী ।
বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব নাজমুল আলম সজলের ছোট ভাই টুটুল ও সানীর বিবাহত্তর বৌ-ভাত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

