রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্ত্রীর হুকুমে স্বামীকে লাঠিপেটা

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  নারায়নগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর ভাড়া করা গুন্ডা বাহিনী দিয়ে স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার বলাই খা এলাকায় ঘটে এ ঘটনা। আবু সাঈদ টাংগাইল জেলার রাজাফের এলাকার  মৃত হযরত আলীর ছেলে।

আহত আবু সাঈদ জানান, কুমিল্লা জেলার মাইজকার এলাকার মৃত ইদ্রিস আলীর মেয়ে রেহেনা বেগমের সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসাবে শিমলা (১৩) নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকে রেহেনা বেগম তার অবাধ্যমতে চলাফেরা করে ও প্রায় সময় সংসারে ঝগড়া বিবাদ করে আসছে। সোমবার দুপুরে পারিবারিক বিষয়দী নিয়ে ঝগড়া বাধলে সে স্থানীয় মাস্তান ফয়সাল, আলমগীরসহ ৪/৫ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এনে আমাকে মেরে ফেলার হুকুম দেয়। এসময় ফয়সার,আলমগীরসহ ৪/৫ জন মিলে তাকে বাশঁ দিয়ে পিটিয়ে সমস্ত শরীর থেতলিয়ে দেয়। পরে তার ডাক-চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   4   =