বন্দর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা ভূমি র্কমর্কতা হোসনে আরা বীনার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির  মাসিক সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, বন্দর থানা অফিসার ইনর্চাজ আবুল কালাম, বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম, হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মাজহারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের র্কমর্কতাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা মাদক, যানযট, সন্ত্রাসী র্কমকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এ ছাড়াও হিন্দু র্ধমালম্বীদের প্রধান উৎসব আসন্ন শারদীয়া দূর্গাপূজা পালন উপলক্ষে বন্দরে ২৫টি পূজামন্ডপকে কঠোর নিরাপত্তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্দর থানার অফিসার ইনর্চাজকে নির্দ্দেশ দেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   5   =