নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে প্রতারক চক্রের সদস্য- দুই ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্দিরগঞ্জ প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি সিএনজি পাম্প থেকে দুই ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত সাহাবুদ্দিন সিএনজি পাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল রসুলবাগ এলাকার  চৌধুরী বাড়ি এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে সেলিম রেজা (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে জাকির হোসেন (৩৫)। এসময় তাদের সঙ্গে থাকা বিভিন্ন সংস্থার ৮টি ভূয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, আটককৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা একেক সময় একেক স্থানে সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   5   =