বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও আইভীর নামফলক স্থাপন করলেন কাউন্সিলর হান্নান সরকার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর শাহী মসজিদ এলাকায় নির্মিত বহুতল ভবনসমৃদ্ধ মাতৃসদন হসপিটালের উদ্বোধক বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র নামফলক স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শে^তপাথরে খোদাইকৃত ওই ফলক স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। উদ্বোধণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক,মোঃ দেলোয়ার হোসেন মোঃ মনির হোসেন,সুলতান মিয়া,ইসরাফিল হোসেন,মোঃ আবদুল লতিফ মোঃ সুমন মিয়া,মোঃ আবদুল আউয়াল মোঃ আবুল বাশার প্রমুখ। আরবান হেলথ প্রজেক্টের অধীনে গড়ে তোলা ৬তলা বিশিষ্ট এ হাসপাতাটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ভিডিওি কনফারেন্সের মাধ্যমে  বন্দর শাহী মসজিদ এলাকার মাতৃসদন হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন। হাসপাতালটি কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে বুধবার উদ্বোধক প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র শে^ত পাথরে খোদাইকৃত নামফলক স্থাপন করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   3   =