নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক) : আওয়ামীলীগের নিষিদ্ধ ঘোষিত কার্য্যক্রমকে সক্রিয় করতে এবার কলকাঠি নাড়ছেন আজমেরী ওসমান। যিনি জাতীয় পার্টিতে নারায়ণগঞ্জের কান্ডারী হিসেবে পরিচিত গণমানুষের নেতা নারায়ণগঞ্জ সদর ও বন্দরে চারবারের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র পুত্র। এছাড়াও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের ভাতিজা।
যিনি ৫ আগস্টের পর থেকে দেশের বাহিরে পারি জমিয়েছেন। তবে বিদেশের মাটিতে বসেই আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীকে বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জে তার অনুসারীদের দিক নির্দেশনা দিচ্ছেন। এবার এমনই বেশকিছু তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট রাজধানীর গুলিস্তানে মুক্তিবাহীনি নামে বিশাল মিছিলে নারায়ণগঞ্জ থেকে অংশ নিয়েছিল আজমেরী ওসমানের শত শত অনুসারী। যার সকল নির্দেশনা দিয়েছিলেন আজমেরী ওসমান।
যেখানে যোগসাজোসে যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী সমর্থক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মিরু সমর্থক এবং বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদের অনুসারীরাও। আর সে মিছিলে অংশ নিয়ে ১০জন গ্রেপ্তারও হয়েছেন। তারপরেও কৌশল অবলম্বন করে বিভিন্ন কার্য্যক্রমের মাধ্যমে সক্রিয় রয়েছেন আজমেরী ওসমান অনুসারীরা।
ইতমধ্যেই নারায়ণগঞ্জ শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সড়কের সামনে পোস্টারে সাটিয়েছে আজমেরী ওসমানের অনুসারীরা। যার মধ্যে উল্লেখ্য রয়েছে বিভিন্নস্থানে বিগত আওয়ামীলীগ সরকারকে ফিরিয়ে আনতে নানা স্লোগানে সড়কে মিছিল করা। সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সড়কে ৫ আগস্টকে পুলিশ হত্যা দিবস স্বীকৃতি দিতে পোস্টার সাটানো, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে পোস্টার সাটানো এবং ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচার চেয়ে পোস্টার সাটিয়েছে তাঁর অনুসারীরা। এগুলোর বেশকিছু তথ্য ও ভিডিওচিত্র ক্ষুদ আজমেরী ওসমান নামে ফেসবুক পেইজে পোস্ট করে দাবী করতেও দেখা গেছে।
শুধু তাই নয়, সামনে নিষ্ক্রিয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সক্রিয় করতে চালাচ্ছেন নানা তৎপরতা। এরইমধ্যে সদর-বন্দরসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জেও ব্যপক সমর্থক তৈরী করেছে। যাদেরকে তিনি দেশের বাহিরে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে সকল অনুসারীদের ঐক্যবদ্ধ করতে কাজ করছে বলে সুত্র জানিয়েছে।
এছাড়াও আজমেরী ওসমানের অনুসারীদের ফেসবুক সক্রিয়তায় দেখা গেছে, তারা বিভিন্ন প্রস্তুতী নিচ্ছেন। এমনকি কেউ কেউ প্রস্তত রয়েছেন। যেকোনো সময় তার অনুসারীরা আবারো শুধু রাতে নয় রাজধানীর গুলিস্তানের মত দিবালোকে নারায়ণগঞ্জের রাজপথেও বিশাল শোডাউন করবে। রুখে দাঁড়াবে সকল মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। এমনই বিভিন্ন পোস্ট ফেসবুক দেয়ালে ঘুরপাক খাচ্ছে।
উল্লেখ্য, আজমেরী ওসমান, শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান, সেলিম ওসমানসহ নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের সকলেই বর্তমানে একাধিক মামলার আসামী করা হয়েছে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশীট হয়েছে। এছাড়াও খুব শিঘ্রই বিচার কাজ শুরু হবে বলে গণমাধ্যমে প্রকাশও হয়েছে।



