নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসফুকে পোস্ট করেছেন আজমেরী ওসমান। ২২ আগস্ট শুক্রবার আজমেরী ওসমান নামে ফেসবুক পেইজে একটি ভিডিও দেখা গেছে, এতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্নস্থানে পোস্টার লাগাতে দেখা যায় তার অনুসারীদের।
এছাড়াও ফেসবুক পোস্টটিতে লিখা রয়েছে, ২১ এ অগাস্ট বাঙালি জাতির আরেক কালো অধ্যায়! বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলাকারিদের বিচার চাই!
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টে পট পরিবর্তনের দেশ ত্যাগ করেন আজমেরী ওসমান। তিনি নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র। এরআগে বিগত সরকারের আমলে বিভিন্ন মিছিল ও প্রতিবাদে শোডাউন করেছিলেন তিনি। তবে দীর্ঘসময় নিরব থাকলেও পূণরায় তার সক্রিয়তা দেখা যাচ্ছে। বিভিন্নস্থানে রাতে বিগত সরকার আওয়ামীলীগের পক্ষে মিছিল করছে তার অনুসারীরা। এমনকি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগাতেও দেখা যাচ্ছে। সেগুলি আজমেরী ওসমান নামের ফেসবুক পেইজটিতে পোস্ট করতে দেখা গেছে।



