জাতীয় সংগঠন সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত

মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মেজর মুরাদ নামে এক জঙ্গি নিহত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক ) : রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  মেজর মুরাদ নামে এক জঙ্গি নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগরে এ গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মুরাদ নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড বলে জনিয়েছে পুলিশ।

রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর ভবনে জঙ্গি আস্তানা সন্দেহ রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। এ সময়  গোলাগুলিতে এক জঙ্গি নিহত এবং জঙ্গিদের গুলিতে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তি জঙ্গি তৎপরতায় জড়িত। এ ঘটনায় রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও এসআই মো. মোমেনুর রহমান আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   3   =