নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামায়াত আমীরের সুস্থতা কামনায় মহানগর জামায়াতের দোয়া

জামায়াত আমীরের সুস্থতা কামনায় মহানগর জামায়াতের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে মাসদাইর আদর্শ স্কুল মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, মহান আল্লাহ যেন তার সব ভালো কাজ কবুল করে দেন এবং তাকে পূর্ণ সুস্থতা দান করেন।”

এসময় সদ্য ঘটে যাওয়া উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোমলমতি শিক্ষার্থীদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আবদুল জব্বার, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কয়েকশত মুসল্লি।

About the author

SOFT PRO IT