নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন সরদার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামিম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে সহযোগীতা করছেন অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রিপন  সরদার। মঙ্গবার ১২ জানুয়ারী  সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরকে যানজটহীন আধুনিকায়ন করতে পূর্বে ঘোষনার কথা মত যানজট নিরসনে “ট্রাফিক পোস্টে” দাড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রন করলেন নারায়ণগঞ্জ-৪ সাংসদ জননেতা এ.কে.এম শামিম ওসমান। কর্মব্যস্ত নারায়ণগঞ্জ নগরিতে সকলেই যখন কাজের তাগিদে যান পরিবহন ও পথচলায় অস্বস্তির সময় কাটাচ্ছে টিক তখনেই খুব স্বস্তিদায়ক পরিস্থিতিতে যানজট নিরসনে এগিয়ে আসলেন নারায়ণগঞ্জ-৪ সাংসদ জননেতা এ.কে.এম শামিম ওসমান। শহরের চাষাড়া রাইফেল ক্লাবে ও জিয়া হলের সামনে দাড়িয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ.কে.এম শামীম ওসমান। কিভাবে গাড়ি পার্কিং করা হবে, কোন গাড়ি কোন স্থানে থাকবে, রিকশা থাকবে না। রাস্তার পাশে গাড়ি পার্কিং থাকবে না। এসব নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। এসময় দলীয় নেতাকর্মী ও বিএনসিসি সদস্যদের রোড ম্যাপ জানিয়ে দেন। পরে চাষাড়া, কালীর বাজার , ১নং রেল গেইট ও ২নং রেল গেইট এই ৪ টি স্থানে ভাগ হয়ে তারা তাদের কর্মকান্ড পরিচালনা করেন। সকলেই যানজট নিরসনে রাস্তায় নেমে ছড়িয়ে পড়ে এবং তিনি চাষাড়া পয়েন্টে অবস্থান নেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   7   =