নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বক্তাবলীর লক্ষীনগর-মধ্যনগর সংযোগ সেতু নির্মাণের আশ্বাস মাওলানা জব্বারের

বক্তাবলীর লক্ষীনগর-মধ্যনগর সংযোগ সেতু নির্মাণের আশ্বাস মাওলানা জব্বারের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগর এলাকার মাঝে সংযোগ সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয় জনদুর্ভোগ চিহ্নিত এলাকা পরিদর্শন শেষে এই আশ^াস দেন তিনি।

তিনি বলেন, ‘বিগত আমলে ফ্যাসিস্টরা যেখানে প্রয়োজন নেই সেখানে রাস্তা ছাড়াও বহু ব্রিজ বানিয়েছে, আর যেখানে প্রয়োজন সেখানে খোঁজ খবরও নেয় নাই। এটাই তাদের চরিত্র।’

তিনি আরও বলেন,‘এই পথে জীবনের ঝুঁকি নিয়ে বহু ছাত্র-ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করেন। তবুও এই বিষয়ে কারো কোন ভ্রুক্ষেপ নেই। আমরা ডিসি ও ইউএনওর সাথে কথা বলে এই সেতু নির্মাণ করব।’

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পারিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন সভাপতি আবুবক্কর, সেক্রেটারি স্কুল, মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।

About the author

SOFT PRO IT