নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহীদদের স্মরণে ৫৪টি গাছ রোপণ করবে গণসংহতি আন্দোলন

শহীদদের স্মরণে ৫৪টি গাছ রোপণ করবে গণসংহতি আন্দোলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত ৫৪ জন শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, “আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বৈষম্যের বিরুদ্ধে জনতার এ লড়াই সকল বৈষম্যের অবসানের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারে। শহীদরা আমাদের পথপ্রদর্শক।”

বিবৃতিতে বলা হয়, শহীদদের স্মরণে ৫৪ জনের নামে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। গাছগুলো যেন প্রাণ-প্রকৃতির রক্ষায় ঢাল হিসেবে কাজ করে, যেমন শহীদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে ১৮ জুলাই ‘জুলাই সমাবেশ ও শহীদী মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে দলটি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতির জেলার আহ্বায়ক নাজমা বেগম, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রতিবেশ আন্দোলনের জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, যুব ফেডারেশনের জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT