ধর্ম নারায়ণগঞ্জ প্রধান খবর রাজনীতি সংগঠন সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাধু নাগ মহাশয়ের ১৭০তম জন্মোৎসবে প্রধানমন্ত্রীর জন্য আশির্বাদ চাইলেন শামীম ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেন, একটা মানুষকে এই দেশের জন্য খুবই দরকার এখন। যাকে মেরে ফেলার চেষ্টা চলছে। যিনি এ দেশের সুন্দর ভবিষ্যত গড়তে অক্লান্ত পরিশ্রম দিচ্ছে। তিনি হচ্ছেন র্বতমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, আমার বিনীত প্রার্থনা থাকবে দোয়া ও আর্শিবাদ করবেন, ওনাকে যেন কেউ কোন ক্ষতি করতে না পারে। এবং উনি যেন দেশের জন্য একটি সপ্ন পূরন করতে পারে, যে সপ্ন উনার পিতা শেখ মুজিব রহমান দেখছিলেন। বুধবার ২৪  আগস্ট বিকালে নগরীর পশ্চিম দেওভোগ নাগ বাড়ী এলাকায় অবস্থিত সাধু নাগ মহাশয় আশ্রমে সাধু নাগ মহাশয়ের ১৭০তম শুভ জন্মোৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উক্ত আশ্রমটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমৎ  ধ্রুবেশানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বামী শ্রীনাথ একনাথ মহারাজ।Nag-01

তিনি আরও বলেন, চারদিকে শুকুনেরা নিশ্বাস ফেলছে। আপনারা যে যেই ধর্মেরই হোন না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মনে রাখতে হবে সকল ধর্মের সৃষ্টিকর্তা একজনই। সৃষ্টিকর্তা আমাদের এই ভূখন্ড নামক পৃথিবীতে প্রেরণ করেছেন অল্প কিছুদিনের জন্য। যাতে আমরা সেবা দিয়ে ভালো কিছু করে যেতে পারি। কিন্তু আজ কিছু মানুষ আছে ধর্মের দেখানো পথে চলছেনা। ধর্মকে ব্যবহার করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। কোথাও ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মানুষ হত্যা করছে। আবার কোথাও মসজিদ গড়তে দেয়া হবেনা, গুরুর মাংস খায় বলে ঘরে আগুন দিচ্ছে। যা কোন ধর্মেই মানুষ হত্যাকে সর্মথন করেনা।

আলোচনা সভার পূর্বে দিন দয়াল নাগ ও ত্রিপুরা সুন্দরী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ শামীম ওসমান ও অতিথি বৃন্দ। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সঞ্চলনায় এ সময়ে উপস্থিত ছিলেন, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্, ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্ননন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একানাথানন্দজী মহারাজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সহ সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জাসদের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, এফবিসিসিআই’র পরিচালক ও ব্যবসায়ী নেতা শ্রী প্রবীর কুমার সাহা, য। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরন করে নেয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়।NAg-1

সাংসদ শামীম ওসমান ছোটদেরকে উদ্দেশ্যে করে বলেন, সাধু নাগ মহাশয়ের মহাপুরুষদের মত যারা এ পৃথিবীতে জন্ম গ্রহন করে সকল ধর্ম ও বর্ণের মানুষকে নির্দেশনা ও সেবা দিয়েছেন । এ ধরনের মহাজ্ঞানি মানুষদের সর্ম্পকে আমার তেমন একটা ধারনা নেই কিন্তু আমি শুধু একটা কথাই বলবো. বয়স্কদের ছাড়া এখানে যারা আছেন তারা সবাই বাবা মায়ের সেবা করবেন। বাবা মায়ের সেবা করলেই সৃষ্টিকর্তা খুশি হবেন। আমার মা,বাবা ও বড় ভাই নাসিম ওসমান বেঁচে নাই। কিন্তু আমি তাদের অনুভব করি। আমি প্রতিরাতে তাদের অনুভব করি। তারা আমার পাশে আছেন। আজ সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব থেকে এইটুকু শিক্ষা আমরা নিতে পারি সকলেই মা বাবার প্রতি শ্রদ্বাশীল হবো। মা, বাবার সন্তুষ্টির জন্য প্রয়োজনে যেকোন কিছু করব।

এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, মহাশ্মশান কমিটির সভাপতি নিরঞ্জন সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তি, মেট্রো নিটিং এন্ড ডাইং মিল্স লি: ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ জেলার সভাপতি সমীর কর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি শংকর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম সাহা ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   10   =