নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি) : দৈনিক দেশের আলোর প্রকাশক আনিসুল ইসলাম সানি এবং দৈনিক সকাল বার্তা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। মঙ্গলবার ২৩ আগস্ট সন্ধ্যায় আনিসুল ইসলাম সানি ও ২৪ আগস্ট বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এর প্রকাশ পায়।
দৈনিক দেশের আলোর প্রকাশক আনিসুল ইসলাম সানি এক বিবৃতিতে জানান, মহল বিশেষের হাতে সংগঠনটি (নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন) কুক্ষিগত হয়ে গেছে এবং গঠনতন্ত্র পরিপন্থি, স্বেচ্ছাচারী ও অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
অপরদিকে দৈনিক সকাল বার্তা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু এক বিবৃতিতে জানান, একটি প্রভাবশালী মহলের হাতে সংগঠনটি নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন কুক্ষিগত হয়ে গেছে। গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড, স্বেচ্ছাচারীতা, সংগঠনের কার্যালয়ের ভেতরে জুয়ার আসর বসানো সহ অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে সংগঠনের কতিপয় সদস্য। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

