নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : এড: নূরুল হুদা ও সাবেক পৌর কমিশনার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেছেন, আমরা কোন সাংবাদিক ও সংবাদ পত্রের বিরোধীতা করার জন্য মাঠে নামিনি । আমরা আজ মাঠে নামতে বাধ্য হয়েছি স্বাধীনতা স্বপক্ষের শক্তি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কান্ডারী আধুনিক নারায়ণগঞ্জের রুপকার জননেতা শামীম ওসমান ও তার দলের তৃণমূল নেতা কর্মী ও সদস্যদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় এবং তিল কে তাল বানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশ করে এবং পাক হায়ানা মীর্জাফরদের দালালি করে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে।
২৪ আগষ্ট বুধবার সকালে খাঁনপুর বরফকল মাঠস্থ প্রধান সড়কে অনুষ্ঠিত ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদের বিরুদ্ধে মিথ্যে, বানোয়াট ও মানহানীকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানব বন্ধন ও পত সভায় বক্তাগণ আরো বলেন, ওরা চায় স্বাধীনতা স্বপক্ষের কন্ঠকে দাবিয়ে রাখতে , যার কারণে স্বাধীনতা বিরোধীরা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকদের বিরোধীতা ও অপপ্রচার করার জন্য সব সময় অতি উৎসাহী হয়ে থাকে এবং স্বাধীনতা বিরোধী চক্রের পক্ষে চাটুকারীতা ও গুনগান প্রচারে এগিয়ে থাকে ।
১১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বক্তাগন আরো বলেন, এই নগরীতে একটিই পত্রিকা যেটির জন্মই হয়েছে শুধুমাত্র ঐতিহ্যবাহী ওসমান পরিবার ও তাদের সর্মথিত আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্বে অপপ্রচার করা । ওদের কাজই হচ্ছে ওসমান পরিবার ও তাদের সর্মথনকারীদের গন্ধ শুকে বের করে তুচ্ছ ঘটনা কে বিশাল আকারে তুলে ধরা, তিল কে তাল বানাতে তাদের কোন বিকল্প নেই । নারায়ণগঞ্জে থেকে প্রকাশ হয় প্রায় ২৫ থেকে ৩০ টি পত্রিকা সে সমস্ত পত্রিকায় কর্মরত সাংবাদিকরা কোনকিছু খুঁজে না পেলেও স্বাধীনতা বিরোধী দালালদের একমাত্র মূখপত্র এই পত্রিকায় স্বাধীনতা স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ সর্মথিত ওসমান পরিবার ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই তাদের মূল সাংবাদিকতা । ওরা সাংবাদিকতার কলংক । সাংবাদিকতার মূল কর্ম হচ্ছে মানুষের সেবা করা । সাংবাদিকতা একটা মহান পেশা । সাংবাদিকরা তাদের ক্ষুর ধার লেখনির মাধ্যমে সমাজের মানুষদের উপকার করাই হচ্ছে তাদের মূল নীতি অথচ ঐ পত্রিকাটি মানুষের উপকারের বদলে মিথ্যে বানোয়াট সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করার টেন্ডারই যেনো মূল নীতিতে পরিণত হয়েছে। আমরা আজ এ মানব বন্ধন থেকে তাদের বলতে চাই শামীম সেনারা তাদের ঐ অপকর্মকে ভয় পায় না এই মানব বন্ধন থেকে আমরা তাদের হুশিয়ারী করে বলছি তারা যদি ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদের বিরুদ্ধে আর কোন মিথ্যে বানোয়াট সংবাদ ভবিষ্যতে প্রকাশ করে তা হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহন করব এবং আইনগত ভাবে তার মোকাবেলা করব।
মানব বন্ধন ও পথ সভায় উপস্থিত ছিলেন , ১১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আহমেদ টুলু, আওয়ামীলীগ প্রচার লীগ সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন প্রধান, ১১ নং ওর্য়াড আওয়ামীলীগের সধারন সম্পাদক ইউসুফ মেম্বার, ১১ নং আওয়ামীলীগ নেতা নিমাই বাবু, মুক্তিযোদ্ধার সন্তান রাজপথে সংগ্রামী লড়াকু সৈনিক ফাহাদ বিন জয়নাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান খান লিংকন, সাদ্দাম হোসেন জিতু, সেচ্ছা সেবক লীগের নিক্সন, আক্তার, অলিদ,প্রদক্ষেপ সংগঠনের সভাপতি রিপন সরদার, জুয়েল ও প্রমুখ।




826932 840827Wohh exactly what I was looking for, regards for putting up. 889899
460798 149776Appropriate humans speeches ought to seat as nicely as memorialize about the groom and bride. Beginer sound system around rowdy locations should always not forget currently the glowing leadership of a speaking, which is ones boat. best man speeches brother 38335
718819 626161I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw this post, I couldnt stop myself from commenting here. Amazing post mate! 989582