নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার) : বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীদের নিয়ে এক বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকার জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মহানগর আওয়ামীলীগের ব্যানারে শোক র্যালী বের হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার
হোসেনের নেতৃত্বে শোক র্যালীতে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক এসএম আহসান হাবিব ও শাহ নিজাম, সংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল , কবীর হোসেন, এহসানূল হক নীপু, জিল্লুর রহমান লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, আইনজীবী সমিতির সভাপতি এড: অঅনিসুর রহমান দীপু, পিপি এড: ওয়াজেদ অঅলী খোকন, হায়দার আলী পুতুল, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, জিএম আরাফাত, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা
থানা আওয়ামীলীগের সভাপতি মীর সোহেল, আলীরটেক ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান মতি, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পদাক জুয়েল আহমেদ জুয়েল, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু, নাছিম মাহমুদ তপন প্রমুখ।
মহানগর আওয়ামীলীগের শোক র্যালীটি কে সাফল্য মন্ডিত করার জন্য সিদ্দিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী মূল র্যালীর সাথে যোগদান করে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর
ছাত্রলীগের উদ্যোগে শোক র্যালী তোলারাম কলেজ থেকে বের হয় মূল র্যালীতে অংশ গ্রহন করে । নগরীর ১৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে গলাচিপা এলাকা থেকে বের হয়ে মূল র্যালীর সাথে যোগ দেয়। অপরদিকে সিদ্দিরগঞ্জ ৪নং ওয়ার্ডের কাউন্সিলার আরিফুল হাসানের নেতৃত্বে শোক র্যালী ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলার শাহ্ জালাল বাদলের নেতৃত্বে শোক র্যালী মূল র্যালীতে অংশ নেয়।
নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের র্যালী গুলো মূল র্যালীতে যোগদানের পর র্যালীটি বিশাল আকার ধারণ করে পরে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে ২নং রেল গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত শোক সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।




307584 730401It can be difficult to write about this subject. I think you did an excellent job though! Thanks for this! 78936
878252 304343This internet internet site is my breathing in, quite great pattern and perfect content material . 461810