নারায়ণগঞ্জ বন্দর শিক্ষা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা পরিষদের অর্থায়নে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ১০ আগস্ট বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপণী ও সার্টিফিকেট বিতরণী বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আড়ম্বপরপূর্ণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসনে আরা বীণার মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধাণ নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী ও বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন আহাম্মদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জহিরুল ইসলাম মুন্সি, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নং সংরক্ষিত ওয়ার্ডের সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার কনকা, হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এতে প্রশিক্ষণ প্রদান করেন কাউসার আহমেদ। পরিশেষে প্রধাণ অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষার্থীদের মাছে সনদপত্র বিতরণ করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =