রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগস্ট সোমবার বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জপুলস্থ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজউদ্দিন রেনু, সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং ডি কে কর্পোরেশনের চেয়ারম্যান হাজী মোঃ সুমন কাজী, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, যুবলীগ নেতা হাজী ওমর ফারুক প্রমুখ। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহত করণ, নাসিক নির্বাচন, আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করণ এবং ১৫ শোক দিবস পালনের লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   1   =