বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিনের চাচির ইন্তেকাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের চাচি আয়েতুন্নেছা ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার ভোর ৭ টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকায় তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, কেন্দ্রীয় ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লা কাঁচপুরী, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রসাশক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সাইফুল ইসলাম ভূইয়া, যুবলীগ নেতা মহসিন ভূইয়া, জি এম সুমন ও হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স প্রাঃ লিঃ এর এমডি রফিকুল ইসলাম প্রমূখ।

add-content

2 thoughts on “বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিনের চাচির ইন্তেকাল

  1. 539344 888299Exceptional post nonetheless , I was wanting to know should you could write a litte more on this topic? Id be really thankful should you could elaborate slightly bit far more. Thanks! 286653

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত